ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৩:০৫ পিএম

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেলমন্ত্রী মহসিন পাকনেজাদ পদত্যাগ করেছেন। রোববার (৪ অক্টোবর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরটি নিশ্চিত করা হয়। খবর : আনাদোলু।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহেদি তাবাতাবাই জানিয়েছেন, পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাকনেজাদের পদত্যাগের কোনও সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটল।

ভারপ্রাপ্ত তেলমন্ত্রী বোভার্দ ইতোপূর্বে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির’ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের বেশিরভাগ সময় তেলক্ষেত্র পরিচালনার কাজেই অতিবাহিত হয়েছে।

আরও পড়ুন

গত শনিবার (৩ অক্টোবর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, সমুদ্রে ইরানের আর কোনও তেলবাহী জাহাজ অবশিষ্ট নেই। চলতি সপ্তাহে দেশটি তেল খাত থেকে কোনও রাজস্ব পাবে না। গত ২৫ আগস্ট মার্কিন অর্থ মন্ত্রণালয় ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর ঘোষণা দেয়। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার লক্ষ্যেই এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার কর্মসূচি হাতে নেয় যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

২

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

৩

পর্তুগাল কোচের সঙ্গে রোনালদোর বিবাদ উসকে দিলেন জর্জিনা

৪

যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

৫

ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে : আইআরজিসি

৬