ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৩:০৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের ভূমিসম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রেলওয়ের জমিতে গড়ে ওঠা ৫০/৬০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে আদমজী ইপিজেড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।

‎অভিযান চলাকালে রেলওয়ের ভূমিসম্পত্তিতে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয়।

আরও পড়ুন

অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কর্মকর্তা রোকনুজ্জামান, রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব-১১ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। ফায়ার সার্ভিসের পক্ষে সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়াও অভিযানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রেলওয়ের ভূমিসম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। রেলওয়ের জমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

১

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

২

পর্তুগাল কোচের সঙ্গে রোনালদোর বিবাদ উসকে দিলেন জর্জিনা

৩

যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

৪

ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে : আইআরজিসি

৫

ব্রাহ্মণবাড়িয়ায় পিবিআই পুলিশ পরিচয়ে প্রতারক আটক

৬