ঢামেক’র বাথরুম থেকে নারীর মরদেহ উদ্ধার
মফস্বল ডেস্ক : রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে ওই নারীর মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা শাহবাগ থানা পুলিশকে খবর দেয়।
আরও পড়ুনঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে পরিচ্ছন্ন কর্মীরা বাথরুম পরিষ্কার করতে গিয়ে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমের পানির পাইপের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পায়। পরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের হাত কাটা ছিল, যার কারণে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি এখনই বলা যাচ্ছে না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1791128194.jpg)