ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০১:১১ পিএম

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত / ছবি: প্রতিকী।

মফস্বল ডেস্ক : যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে ভোরে উপজেলার বাঘারদাড়ি গ্রামে ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরির সন্দেহে গণপিটুনির শিকার হন ওই যুবক।

এসময় তারা গোয়ালঘরের তালাভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামবাসী এক হয়ে চোরদের ধাওয়া দেয়। এসময় দলের দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে জনতার গণপিটুনিতে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, চোর সন্দেহ একজন গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পিবিআই ও সিআইডির সহয়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১

অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন নাজমুল

২

হুথি নিয়ন্ত্রিত এলাকায় ১১২২টি হামলার দাবি ইয়েমেনের

৩

নির্বাচনে নারীদের সংখ্যাগত অংশগ্রহণের চেয়ে কার্যকর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : সিইসি

৪

রাশিয়ায় প্লেগ আক্রান্ত হয়ে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

৫

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

৬