হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরের চৌগাছায় গরু চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ওই তিনজনকে ধাওয়া করেন। একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমানকে স্থানীয়রা আটক করেন।
গরুর মালিক ইদ্রিস আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরের কাছে তিনজনকে দেখতে পান। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করছিলেন।
এসময় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে চোরদের ধাওয়া করেন। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুজন পালিয়ে যান।
ইদ্রিস আলী জানান, প্রায় এক বছর আগে তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।
আরও পড়ুনখবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিজানুর রহমানকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1791185557.jpg)
_medium_1791184211.jpg)
_medium_1791181376.jpg)

_medium_1791190283.jpg)