ব্রাহ্মণবাড়িয়ায় পিবিআই পুলিশ পরিচয়ে প্রতারক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে পিবিআই পুলিশ পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে তাকে আটক করে স্থানীয় লোকজন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শরীফ উদ্দিন বিভিন্ন মামলার কপি সংগ্রহ করে মামলার বাদী এবং বিবাদীর কাছে যায়।
রোববার (৫ অক্টোবর) বিকেলেও সে কসবা উপজেলার শ্যামবাড়ী গ্রামে একটি মামলার কপি নিয়ে আসে।
এ সময় উপস্থিত জনতা তার পরিচয় জানতে চাইলে প্রতারক শরীফ উদ্দিন রেজভী নিজেকে পিআইবি পুলিশ সদস্য দাবি করে। উপস্থিত লোকজন তার পরিচয়পত্র দেখাতে বলে। সে পরিচয় পত্র দেখাতে পারেনি।
আরও পড়ুনএক পর্যায়ে সে নিজেকে আদালতের এক আইনজীবীর মুহুরি দাবি করে। মুহুরি কার্ড দেখতে চাইলে শরীফ উদ্দিন কম্পিউটারে বানানো একটি ভুয়া মুহুরি আইডি কার্ড দেখায়।
পরে লোকজন উত্তেজিত হয়ে উঠলে শরীফ উদ্দিন স্বীকার করে সে বিভিন্ন উপায়ে মামলার ছবি তুলে এগুলোকে প্রিন্ট করে বাদী এবং বিবাদীদের বাড়িতে গিয়ে তাদের মামলায় জিতিয়ে দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, প্রতারণার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791185557.jpg)
_medium_1791184211.jpg)
_medium_1791181376.jpg)


_medium_1791186506.jpg)