ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৩:৩১ পিএম

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের ইস্পাহানি চেকপোস্টে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন। 

আজ সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে রোববার (৪ অক্টোবর) ভোরে দায়িত্ব পালনকালে তিনি গুরুতর আহত হন। নিহত আল আমিন সরদারের বাড়ি মাদারীপুরে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন

সিএমপি সূত্রে জানা যায়, রোববার ভোরে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিন। এসময় ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টার সময় বাসের ধাক্কায় আল আমিন গুরুতর আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

১

 ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লং মার্চে হাজারো সমর্থক

২

শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে টাকা বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা পীরগঞ্জবাসীর

৩

পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

৫

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

৬