পরিদর্শনকালে এমপি দিপু ভূঁইয়া চিকিৎসাসেবার মান উন্নয়ন ও শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কেন্দ্রটির চিকিৎসাসেবার সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া
জনগণকে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
আজ সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি অত্যন্ত জনবহুল এলাকা। ফলে এখানকার সরকারি হাসপাতালগুলোতে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে।
তিনি বলেন, রোগীরা যাতে শতভাগ সেবা ও পর্যাপ্ত ওষুধ পান, সে লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে।
এমপি দিপু জানান, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা করায় হাসপাতালে সেবাগ্রহীতার সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। বিদ্যমান জনবল দিয়েই চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে।
আরও পড়ুনএছাড়া যেসব এলাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের জন্য স্থায়ী স্থাপনা নেই, সেসব এলাকায় জমি চিহ্নিত করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভুলতা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নাজুক অবস্থার কথা তুলে ধরে এমপি দিপু বলেন, ভুলতা এলাকায় মানুষের উপস্থিতি ও চিকিৎসাসেবা নেওয়ার চাপ অনেক বেশি। কিন্তু বর্তমানে এই কেন্দ্রটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি সরকারিভাবে পুনর্নির্মাণ করে একটি আধুনিক ও উন্নত হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এসময় সংসদ সদস্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিমসহ স্থানীয়রা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791192618.jpg)
_medium_1791191580.jpg)
_medium_1791191075.jpg)



_medium_1791193342.jpg)
_medium_1791181960.jpg)
_medium_1791184872.jpg)