চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযানকালে মোটরসাইকেল থামিয়ে মশিউর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। মশিউর জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর তিলকী গ্রামের জেম আলীর ছেলে।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে শিবগঞ্জের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩ এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বালিয়াদীঘি ধনিপাড়া এলাকায় সড়কের ওপর যানবাহন তল্লাশি শুরু করে।
তল্লাশি চলাকালে একজন মোটরসাইকেল আরোহী পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি সদস্যরা শটগান দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে যান। পরে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করে তার কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করে। জব্দকৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেলের জব্দ মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮শ’ টাকা।
আরও পড়ুনগতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে অস্ত্রসহ যে কোন চোরাচালান রোধে সতর্ক রয়েছে।
মন্তব্য করুন








_medium_1789738063.jpg)