ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬ পিএম

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া হাতিকাটা গ্রামে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি চার-পাঁচ দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ে ফেরদৌসী খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ছকিনা খাতুন চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা

‘ডিসেম্বর নয়, কালকেই আসুন—হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে’

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ‘আনন্দে আত্মহারা হয়ে ওঠেন’ রাজা চার্লস

অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি

হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের নায়ক