বনানী ফ্লাইওভারে বাঁশবোঝাই পিকআপ উল্টে তীব্র যানজট
রাজধানীর বনানী ফ্লাইওভারের ওপর বাঁশবোঝাই একটি পিকআপ উল্টে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ফ্লাইওভার দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি উল্টে যাওয়ায় সড়কের একটি অংশে যান চলাচল ব্যাহত হয়।
ফলে ফ্লাইওভারে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুর্ঘটনার কারণে ফ্লাইওভার দিয়ে চলাচলকারী যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে।
আরও পড়ুনযানজটে আটকে পড়ে অনেকেই দুর্ভোগ পোহাচ্ছেন।তবে কীভাবে পিকআপটি উল্টে গেল এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1789652685.jpg)