ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২৫ পিএম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারা রাজ্যের মায়ে দো রিও শহরে ইভলিন লিমা দান্তাস নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে ঢুকে বাবার সামনে তাকে বাইরে নিয়ে গুলি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দুটি গাড়িতে করে আসা একদল সশস্ত্র ব্যক্তি ইভলিনের বাড়িতে ঢোকে। পরে তাকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে ফুটপাতে নিয়ে যায়। সেখানে খুব কাছ থেকে তার মুখ ও শরীর লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে রিও ডি জেনেরিওর অপরাধী চক্র ‘তের্সেইরো কমান্ডো পুরো’র নাম লিখে যায়। তবে ওই গ্রাফিতির সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ইভলিনের বেশ পরিচিতি ছিল। টিকটক ও ইনস্টাগ্রামে তার কয়েক হাজার অনুসারী ছিল। তিনি মূলত লাইফস্টাইল ও রূপচর্চাবিষয়ক কনটেন্ট প্রকাশ করতেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ ছিল, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার মূল আসামি গ্রেফতার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

গুম আইন সংসদে সংশোধন না হলে রাজপথে ফয়সালা: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পেনের দল ঘোষণায় চমক, নেই বিশ্বকাপজয়ী দলের ৪ তারকা

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির ছাদ থেকে গাঁজার গাছ উদ্ধার