ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২৬ পিএম

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার মূল আসামি গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার মুল আসামি গ্রেফতার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যা মামলার মুল আসামি রেজাউল করিম বাঘাকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রেজাউল করিম বাঘা ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আনোয়ার প্রমাণিক ওরফে আনার বাঘার ছেলে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রেজাউল করিম বাঘার স্বীকারোক্তি মোতাবেক আজিজ হত্যার ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের পুলিশ অভিযান চালায়। এর আগে এলাকাবাসী মাঝগ্রাম গুচ্ছগ্রামের দুলালের ছেলে মনসুর(৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়।

তার দেওয়া তথ্য মোতাবেক ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম(৪০), দুলালের ছেলে মনসুর(৩৪) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লাকে(২৯) গ্রফতার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর রিমান্ডে আসামি সেলিমের স্বীকারোক্তি মোতাবেক পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের লুটকৃত টাকা উদ্ধার করা হলেও মুল আসামি রেজাউল করিম বাঘাকে গ্রেফতার করা সম্ভাব হয়নি। গত ১৭ সেক্টেম্বর আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেজাউল করিম বাঘাকে নরসিংদি থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য মোতাবেক আজিজ হত্যার ব্যবহৃত চাকু উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

আসামি রেজাউল করিম বাঘা জানায়, টাকার জন্য আব্দুল আজিজকে হত্যা করা হয়েছে। এসময় তার সাথে সেলিম ও মনসুর ছিল। আজিজের নিকট থেকে বিশ হাজার টাকা লুটসহ তাকে গলা কেটে পুকুরে ফেলে দেওয়া হয়।

রেজাউল করিম সর্বহারা পাটির সক্রিয় সদস্য। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভিযান চালিয়ে নরসিংদি থেকে আসামি রেজাউল করিম বাঘাকে আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার মূল আসামি গ্রেফতার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

গুম আইন সংসদে সংশোধন না হলে রাজপথে ফয়সালা: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পেনের দল ঘোষণায় চমক, নেই বিশ্বকাপজয়ী দলের ৪ তারকা

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির ছাদ থেকে গাঁজার গাছ উদ্ধার