দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির ছাদ থেকে গাঁজার গাছ উদ্ধার
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির ছাদে চাষ করা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামের মজমুল হকের ছেলে রাজু মিয়ার বসত বাড়ির ছাদ থেকে এ গাঁজার গাছ উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার এস.আই (উপ-পরিদর্শক) শাহীন মোল্যা জানান, প্রায় ১০ কেজি গাঁজার গাছ উদ্ধারসহ বাড়ির মালিক রাজুকে আটক করা হয়েছে।
আরও পড়ুনএ ব্যাপারে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আটক রাজুকে গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন









