ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪০ পিএম

মা হওয়ার গুঞ্জনের মাঝেই মুখ খুললেন মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী মৌসুমী হামিদ। সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, মা হয়েছেন তিনি। এ নিয়ে একটি গণমাধ্যমেও প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, পুত্র সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। 

এবার গুঞ্জনের মাঝেই বিষয়টি নিয়ে মুখ খুললেন মৌসুমী হামিদ। তাকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয় বলে জানিয়েছেন তিনি। 

প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে রসিকতা করে মৌসুমী হামিদ বলেন, ‘আমার ছেলে হয়েছে, কিন্তু আমারে তো বলেনি! কেমন খারাপ বলুন তো? আমি তো কোথাও দেখলাম না। তাহলে কি আমার ছেলে হবে? আমার ছেলে হবে কিনা জানি না, কিন্তু এরা তো আমাকে পুত্র সন্তানের মা বানিয়ে দিয়েছে। বাহ, অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।’ 

বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন বলে জানান। পাশাপাশি, নিজের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের জটিলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে নিজের ও অনাগত সন্তানের জন্য দোয়াও চেয়েছেন মৌসুমী। 

আরও পড়ুন

এর আগে গত ১৪ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। নিজের বাসার ছাদে ঘরোয়া আয়োজনে প্রিয়জনদের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটাতে দেখা যায় তাকে। 

প্রসঙ্গত, এ বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হওয়ার গুঞ্জনের মাঝেই মুখ খুললেন মৌসুমী হামিদ

সেন্ট মার্টিন্স দ্বীপ

কোলাব্যাঙের বিয়ে উৎসব

জিকুর লাল ঘুড়ি

নগদে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

৩৭ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট