ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫২ পিএম

সুন্দরবনে ৪ বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনে ৪ বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনে র‌্যাবের কাছে ৫২ জলদস্যু আত্মসমর্পণ করেছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 

র‍্যাব জানায়, সুন্দরবন ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলে জলদস্যু ও বনদস্যুরা দীর্ঘদিন ধরে জেলে, বাওয়ালি ও স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। র‍্যাবের কঠোর নজরদারি ও সাঁড়াশি অভিযানের ধারাবাহিকতায় দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে আত্মসমর্পণ করে।

আরও পড়ুন

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

র‍্যাব-৬ আরও জানায়, আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় ধানের গুঁড়া ও ফিট খাওয়ার আধা ঘণ্টা পর ৪ গরুর মৃত্যু

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত