ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত মিশুকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার খুকনী-শাহজাদপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন (৫৫) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একটি ট্রাক ব্যাটারিচালিত একটি মিশুককে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মিশুকের যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীতে কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্য করার পরিকল্পনা সরকারের: কৃষিমন্ত্রী

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই তারেক রহমানের দিল্লি সফর: হুমায়ূন কবির

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর: গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত