ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৩ পিএম

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর: গ্রেপ্তার ৩

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর: গ্রেপ্তার ৩

মফস্বল ডেস্ক : রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ধুঞ্চি ২৮ কলোনি এলাকার বাসিন্দা রুবেল হোসেন (১৯) ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন (৩৮)।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি সদর থানায় ১ নম্বর মামলা হিসেবে ১ সেপ্টেম্বর নথিভুক্ত হয়েছে।

আরও পড়ুন

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মামলার পর ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার বিরোধের একপর্যায়ে পুলিশের সামনে তাকে লাথি ও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক তাকে লাথি দেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে মারধর ও লাথি মারতে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর: গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময় 

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর