সুন্দরবনে ৪ বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
সুন্দরবনে র্যাবের কাছে ৫২ জলদস্যু আত্মসমর্পণ করেছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, সুন্দরবন ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলে জলদস্যু ও বনদস্যুরা দীর্ঘদিন ধরে জেলে, বাওয়ালি ও স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। র্যাবের কঠোর নজরদারি ও সাঁড়াশি অভিযানের ধারাবাহিকতায় দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।
র্যাব-৬ আরও জানায়, আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182068