ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দফা দাবি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দফা দাবি

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল ও প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে জামায়াত ইসলামী।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের মাঠ তৈরি করছেন। তাই প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

গোলাম পরওয়ার জানান, কয়েকটি দাবি নির্বাচন কমিশন (ইসি) এরইমধ্যে মেনে নিলেও কিছু দাবি মানেনি। তিনি যোগ করেন, নির্বাচন বর্জনের মতো অবস্থা এখনও তৈরি হয়নি; ইসির প্রতি আস্থা আছে দলের।

আরও পড়ুন

সেক্রেটারি জেনারেল দাবি করেন, সরকারি চাপ থাকার কারণে ইসির কিছু অসহায়ত্ব রয়েছে। জামায়াতের দাবি না মানলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও উল্লেখ করেন তিনি।

১১ দলীয় ঐক্য হয়েছে শুধু জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরিকদের সাথে এ নিয়ে সংঘাত হবে না বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে কানারজান সেতুতে ভাঙন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষ

প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’

বগুড়ায় জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তকরণ

ঢাকা-চট্টগাম-রাজশাহী ও বগুড়াসহ ২২ মাদকদ্রব্য অপরাধ ট্রাইব্যুনাল গঠন

বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী