ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২৫ পিএম

লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দালাল বাজার এলাকায় র‍্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। 

সদর পশ্চিম উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

আরও পড়ুন

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। এক ঐতিহাসিক কারণে তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেছেন। জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেননি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশের মানুষের আকাঙ্খা বুঝতে পেরেছেন। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, চিকিৎসা-বাসস্থানের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।

সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর পশ্চিম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ভুট্টু চৌধুরী, জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, সদর পশ্চিম উপজলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্যসচিব জাকির হোসেন, জেলা যুবদল নেতা আমির আহমেদ রাজু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দীর্ঘ হচ্ছে লাশের সারি: হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগামীতে কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্য করার পরিকল্পনা সরকারের: কৃষিমন্ত্রী

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই তারেক রহমানের দিল্লি সফর: হুমায়ূন কবির