ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ১০:৫২ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি(২২), আব্দুল মতিনের ছেলে স্বাধীন(২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া(২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছুম আহম্মেদ(২২)।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় ভেংড়ী এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ৪টি হাইস গাড়ি নিয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

আরও পড়ুন

এ সময় ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাদেরকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলাল দেওগ্রামে দেড়শত বছরের লাঠিখেলা ও মেলায় দর্শনার্থীদের ভিড়

১

রংপুরের বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত

২

‘ভোট ডাকাতি করব না জালিয়াতি করতেও দেব না’ : গোলাম পরওয়ার

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পেলেন বৃদ্ধ

৪

সরবরাহ সংকট ও হাতবদলে চড়া দাম এলপিজির

৫

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার

৬