ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৫ পিএম

বিরল ও হরিপুর সীমান্তে মাদক উদ্ধার

বিরল ও হরিপুর সীমান্তে মাদক উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়ন ৪২-বিজিবি সীমান্ত এলাকা বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিক্রয় নিষিদ্ধ ১৫০ বোতল সিরাপ ও ১০৪ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতে ৪২-বিজিবির অধিনস্ত কারিগাঁও ও ভান্ডারা বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৬ হাজার ২শ’ টাকা।

আরও পড়ুন

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একইসাথে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলাল দেওগ্রামে দেড়শত বছরের লাঠিখেলা ও মেলায় দর্শনার্থীদের ভিড়

১

রংপুরের বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত

২

‘ভোট ডাকাতি করব না জালিয়াতি করতেও দেব না’ : গোলাম পরওয়ার

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পেলেন বৃদ্ধ

৪

সরবরাহ সংকট ও হাতবদলে চড়া দাম এলপিজির

৫

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার

৬