ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫৪ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আনসার ও ভিডিপি দেশের সব থেকে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

তিনি এসময় আনসার বাহিনীর সংস্কার বিশেষ করে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।

আনসার ও ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম বিশেষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রান্তিক পর্যায়ে বাহিনীর গৃহীত কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহপাখি ব্যবসায়ী গ্রেফতার

যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব : জেমস

বগুড়ার শেরপুরে পুকুরে বিলীন হচ্ছে পাকা সড়ক, ঝুঁকিতে শতাধিক স্থান

অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে বিক্রি হবে ১০ কোটি সবজির চারা