ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৮:১০ পিএম

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক :  অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জয়ের পর একদিন বিশ্রাম শেষেই শেষ টেস্টের ভেন্যুতে পৌঁছেছে টাইগাররা। তবে ৬ ঘণ্টার রাস্তা পৌঁছাতে লাগলো ১৪ ঘণ্টা। মূলত ফ্লাইট বিলম্বের কারণে ভোগান্তিতে পড়েন ক্রিকেটাররা।

স্থানীয় সময় আজ ভোর ৫টার ফ্লাইটে ডারউইন থেকে ম্যাকাই উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে পৌঁছেছেন ক্রিকেটাররা। বিমানবন্দর ছাড়ার সময় ক্রিকেটারদের চোখেমুখে ক্লান্তির ছাপ দেখা গিয়েছে। দলের সকল সদস্যই ছিলেন একই ফ্লাইটে। 

এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এ ছাড়া ম্যাচের দ্বিতীয় দিনও প্রায় দর্শকে পরিপূর্ণ হওয়ার পথে।

আরও পড়ুন

ম্যাকাই হচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। এই প্রথমবার এখানে কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২ আগস্ট থেকে শুরু হওয়া টেস্টটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এই টেস্ট ম্যাচের প্রতিটি দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

বগুড়ার সাতমাথায় গাছ উপড়ে পথচারী আহত

বগুড়ার শিবগঞ্জে শতাধিক কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মির্জা ফখরুল ও কর্নেল অলি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত