ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১২:৪৫ এএম

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিসরের কোচ

ছবি : সংগৃহীত, দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিসরের কোচ

স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। দেশটির একটি সংবাদমাধ্যমের দাবি, উত্তর উপকূলের একটি হোটেলের ক্যাফেতে তার বর্তমান স্ত্রী দান আদম ও সাবেক স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জ্ঞান হারান মিশরের কোচ।

আল-মাসরি আল-ইয়োমের লাইফস্টাইল বিভাগ জানিয়েছে, হোসামের উপস্থিতিতেই দুই নারীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। অল্প সময়ের মধ্যে সেটি শারীরিক সংঘর্ষে রূপ নেয়। প্রতিবেদনে ঘুষি বিনিময় ও চেয়ার ছুড়ে মারার কথাও বলা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাফেতে থাকা কয়েকজন পুলিশে খবর দেন। দুই পক্ষের শরীরে আঘাত ও কালশিটে দাগ দেখা যায় বলেও দাবি করা হয়েছে। তীব্র উত্তেজনার মধ্যে একপর্যায়ে জ্ঞান হারান হোসাম।

তবে প্রতিবেদনটিতে ঘটনার নির্দিষ্ট তারিখ, হোটেলের নাম, প্রত্যক্ষদর্শীর পরিচয় কিংবা পুলিশের কোনো নথির উল্লেখ নেই। হোসাম, সংশ্লিষ্ট দুই নারী, মিসর ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা স্থানীয় পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এর আগে হোসামের দুই সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। গত জুনে একটি টেলিভিশন অনুষ্ঠানে হোয়াইদা নিজেদের পারিবারিক জীবন নিয়ে কথা বলার পর প্রতিক্রিয়া জানান দান আদম।

গত ১৬ জুলাই দান জানান, হোয়াইদার সঙ্গে হোসামের বৈবাহিক সম্পর্ক বহু বছর আগেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নিজের সঙ্গে হোসামের বিয়ে হয়েছে ১১ বছর আগে। তাই সাম্প্রতিক ঘটনার পর হোয়াইদাকে নতুন করে তালাক দেওয়ার যে দাবি ছড়িয়েছে, তার সমর্থনে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

হোয়াইদার সঙ্গে ১৯৯৪ সালে বিয়ে হয়েছিল হোসামের। তাদের চার সন্তান ইয়ারা, ওমর, জেইনা ও জান্না। পরে ২০১৫ সালে দান আদমকে বিয়ে করেন মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিসরের কোচ

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে আইনের খসড়া অনুমোদন, থাকবে পুলিশের অধীনে

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রভাষক বরখাস্ত

দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিলে মুগ্ধতা ছড়াচ্ছে পদ্মফুলের সৌন্দর্য