ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১২:১২ এএম

গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ছবি : সংগৃহীত, গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কউড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে আছড়ে পড়ে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে।

সোমবার গভীর রাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গ্রিসের স্থানীয় দৈনিক পত্রিকা ‘কাঠিমেরিনি’ জানিয়েছে, বেল মডেলের ওই হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল এটির। কিন্তু আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়।

ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে একটি নতুন তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে, ওই হেলিকপ্টারের পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিলে মুগ্ধতা ছড়াচ্ছে পদ্মফুলের সৌন্দর্য

রংপুরের সড়কে সৌন্দর্যবর্ধক বিভিন্ন রঙের ফুল পথচারীদের দৃষ্টি কাড়ছে

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : আরপিএমপি পুলিশ কমিশনার

নীলফামারীর ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে তিন বীরাঙ্গনার জন্য নির্মিত হচ্ছে বীরনিবাস