ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৬:২৩ পিএম

ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাক‌তে ব‌লে‌ছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন

সংগৃহীত,ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাক‌তে ব‌লে‌ছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন

ভারতীয় ভিসা প্রত্যাশীদের ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকার পরামর্শ দি‌য়ে‌ছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন। সোমবার (১ আগস্ট) ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ পরামর্শ দি‌য়ে‌ছে।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশনের নজরে এমন কিছু ঘটনা এসেছে, যেখানে অসাধু দালালরা আবেদনকারীদের কাছ থেকে টাকা নিয়েছে এবং তাদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প ও অন্যান্য দেশের নকল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে।

যেসব বিষ‌য়ে সতর্ক থাকতে হ‌বে :

১) যেসব এজেন্ট নিশ্চিত ভিসা বা সহজে অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদেরকে বিশ্বাস করবেন না। ভিসা প্রক্রিয়াতে কোনো শর্টকাট নেই।

২) মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত স্ট্যাম্প বা তথ্য সম্বলিত পাসপোর্ট বা নথিপত্র জমা দেবেন না। ভিসা যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন সময়ে এই ধরনের জালিয়াতি শনাক্ত করা হয়ে থাকে।

৩) জাল বা বিকৃত নথিপত্র সম্বলিত আবেদনপত্রগুলো বাতিল করা হবে এবং ভবিষ্যতে ভিসা আবেদনের ওপর এর প্রভাব পড়বে।

আরও পড়ুন

৪) ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবিদার কোনো এজেন্ট বা দালালকে টাকা দেবেন না।

আবেদনকারীদেরকে নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করার এবং প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

যদি কেউ আপনাকে এই ধরনের পরিষেবা দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে, অথবা আপনি কোনো প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে বিষয়টি visahelp.dhaka@mea.gov.in-এ জানান।

আপনারা সতর্ক থাকুন। এজেন্টদেরকে আপনার টাকা, পাসপোর্ট বা ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলতে দেবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাক‌তে ব‌লে‌ছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন

নাবিল গ্রুপে ম্যানেজার নিয়োগ, আবেদন অনলাইনে

ওয়াশিং মেশিনে দুর্গন্ধ হলে...

সতীর্থ থেকে কোচ, মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন সাব্বির

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা, ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ