ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১১:১৪ এএম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট 

ম্যাকেই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

ম্যাকেই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনও চার দিন বাকি। এরই মধ্যে এই ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও শেষের পথে।

আগামী ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকেই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো ম্যাকেইতে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ১২তম শহর হিসেবে পুরুষদের টেস্ট আয়োজনের তালিকায় যুক্ত হচ্ছে শহরটি।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবার ম্যাচের প্রথম দিনের সব সাধারণ টিকিট ও করপোরেট প্যাকেজ বিক্রি হয়ে গেছে। তবে পরবর্তী দিনগুলোর কিছু টিকিট এখনও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, নর্দার্ন অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ঘিরে দর্শকদের এমন উৎসাহে তারা আনন্দিত। প্রথম বল মাঠে গড়ানোর আগেই ম্যাকেই টেস্টের প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়াকে তিনি দারুণ ব্যাপার হিসেবে উল্লেখ করেন।

এর আগে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ঐতিহাসিক ওই জয়ের পর ম্যাকেই টেস্ট ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাকেই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

 রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

মূল সড়কে বসতে পারবে না হকাররা, চালু হচ্ছে হলিডে ও নাইট মার্কেট

অনুষ্ঠানে খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন বর

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ ত্রাণকর্মী নিহত: জাতিসংঘ