ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১২:২৩ পিএম

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করার পর অবশেষে শাস্তি পেলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির ওয়েভারলি লোকাল আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন। পাশাপাশি গাড়ি চালানোর ক্ষেত্রে তার ওপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

ইন্টারলক লাইসেন্স পাওয়ার পর ওয়ার্নারকে তার গাড়িতে এই বিশেষ ডিভাইসটি বসাতে হবে। ড্রাইভিং সিটে বসে এই ডিভাইসে শ্বাস দিয়ে পরীক্ষা নিশ্চিত করার পরই কেবল গাড়ি স্টার্ট নেবে; সিস্টেমে সামান্যতম অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়লেই গাড়ি লক হয়ে যাবে এবং স্টার্ট নেবে না।

ঘটনার সূত্রপাত গত ৫ এপ্রিল। সিডনির পূর্বে একটি রোডসাইড চেকপোস্টে ওয়ার্নারের গাড়ি থামিয়ে অ্যালকোহল পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে মারৌব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলে দেখা যায়, ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪, যা সেখানকার আইনসম্মত সীমার দ্বিগুণেরও বেশি।

আরও পড়ুন

আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইজ আহমেদ যুক্তি দেন, গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে তার মক্কেল ইতিমধ্যেই সামাজিকভাবে বড় ধরনের খেসারত দিয়েছেন।

ইএসপিএন, আল জাজিরা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিশ্ব মিডিয়ায় ঘটনাটি প্রচারিত হওয়ায় তার ভাবমূর্তি ও বাণিজ্যিক চুক্তিগুলো ঝুঁকির মুখে পড়েছে। আইপিএল ও বিপিএলের মতো টি-টোয়েন্টি লিগগুলোতে নিয়মিত খেলা এই অজি তারকার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেওয়ার আকুতি জানালেও আদালত অপরাধের দায়ে কঠোর সাজাই বহাল রাখেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার

সরকারের ১৮০ দিন, জনগণের প্রাপ্তি!

নেপাল সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা পেলেন ভারতীয় সেনাপ্রধান

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৮

নতুন নিয়মের ফাঁদে শাস্তি পেলেন নেইমার 

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী