ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৭:৩৯ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এটি অনুষ্ঠিত হয়।
 
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানগণ কর্তৃক তাদের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
 
বৈঠক সমাপ্তিলগ্নে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় সভাপতি নিজেই মুনাজাত পরিচালনা করেন।
 
বৈঠকে কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি, মো. ফজলুর রহমান, এমপি, মো. আবদুল হান্নান, এমপি, আমীর এজাজ খান, এমপি, এবং রোকেয়া বেগম, এমপি অংশগ্রহণ করেন।
 
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়ায় গণঅধিকার-জামায়াত সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৬

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৩

বগুড়ায় চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’: স্বস্তিতে নারী যাত্রীরা

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি চাল পাচারকালে আটক

ফজলুল হক মুসলিম হলের সিসিটিভি ফুটেজ নিয়ে তোপের মুখে ঢাবির প্রোক্টরিয়াল টিম