ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৭:৩১ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি চাল পাচারকালে আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি চাল পাচারকালে আটক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায়  সরকারি চাল ভ্যানযোগে পাচার কালে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা পোনে ১১টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, খাদ্য পরিদর্শক শিহাব উদ্দিন বিভিন্ন খাদ্য ডিলারের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনশেষে অফিসে ফিরছিলেন।

তারা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে একটি ভ্যানে ১০ বস্তায় চাল বহন করতে দেখেন। এতে তাদের সন্দেহ হয়। এসময় তারা ভ্যানটির চালককে ভ্যান থামাতে বললে ভ্যান চালক ভ্যান রেখে পালিয়ে যায়। পরে চালগুলো জব্দ করে অফিসে আনা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা জানান, খাদ্যবান্ধবের ভিডাব্লুবি, টিসিবি কর্মসূচির চাল অবৈধ ভাবে কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আটক করা হয়। ১০ বস্তায় ৩০ কেজি করে মোট ৩০০ কেজি চাল ছিল।

আরও পড়ুন

তিনি আরো জানান, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সাথে আলোচনা করে জব্দকৃত চালগুলো ৩টি এতিম খানায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি চাল পাচারকালে আটক

ফজলুল হক মুসলিম হলের সিসিটিভি ফুটেজ নিয়ে তোপের মুখে ঢাবির প্রোক্টরিয়াল টিম

এমটিবি-এর অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ : টেকসই মৎস্যখাত গঠনে উচ্চশিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ