ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৮:১৬ পিএম

বগুড়ায় বাজাজ পালসার জিমখানা ”গো ফর গোল্ড” রাইডিং ক্যাম্প শুরু করল উত্তরা মোটর্স

উত্তরা মোটর্স দেশব্যাপী বাজাজ পালসার জিমখানা “গো ফর গোল্ড” রাইডিং ক্যাম্প শুরু করল, তারই ধারাবাহিকতায় গত ১ আগষ্ট বগুড়ায় আলফাতুন্নেসা খেলার মাঠে বাজাজ পালসার জিমখানা “গো ফর গোল্ড” রাইড ক্যাম্প এর কার্যক্রম শুরু করেছে। “গো ফর গোল্ড” টেস্ট রাইডিং এর মূল উদ্দেশ্য হচ্ছে বাজাজ পালসার এন ১৬০ ডুয়েল চ্যানেল এবিএস, ডিজিটাল কনসোল, ফুয়েল ইনজেকশন সহ মোটরসাইকেলটির আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব / স্পষ্ট ধারনা দেওয়া।

ইউএসডি ফর্ক, টার্ন-বাই-র্টান নেভিগেশন, রাইড মুড, স্লিপার ক্লাচ, গিয়ার ইন্ডিকেটর সহ উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং বাজাজ পালসার এন ১৬০ মোটরসাইকেলটির রাইডিং কমফোর্ট অনান্য মোটরসাইকেল থেকে উন্নতর সেই অভিজ্ঞতা শেয়ার করাতে এই “গো ফর গোল্ড” টেস্ট রাইডিং এর আয়োজন করা হয়েছে। আগ্রহী মোটরসাইকেল প্রেমিদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে এই টেস্ট রাইডে অংশ গ্রহন করার সুযোগ রয়েছে।

দুই দশক আগে শুরু থেকেই বাজাজ পালসার সারা বিশ্বে স্পোর্টস মোটরসাইকেলের পথ প্রদর্শক। এই সেগমেন্টের উন্নতির সাক্ষী হিসাবে পালসার ব্যাজটি আজ স্পোর্টস বাইকিং এর সামর্থক হয়ে উঠেছে। বাংলাদেশে মোটরসাইকেল জগতে বাজাজ পালসার একটি আস্থার ও ঐতিহ্যের নাম, যা দেশের মোটরসাইকেল চালক ও ক্রেতাদের মন জয় করেছে এবং এর আধূনিক বৈশিষ্ট্যগুলি সবাইকে আকর্ষিত করেছে।

আরও পড়ুন

পরবর্তী পালসার জিমখানা “গো ফর গোল্ড” রাইডিং ক্যাম্পটি আগামী ১৫ আগষ্ট, শনিবার, নাটোরে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাজাজ পালসার জিমখানা ”গো ফর গোল্ড” রাইডিং ক্যাম্প শুরু করল উত্তরা মোটর্স

বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

রংপুরাঞ্চলে সুগন্ধি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ : শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে অপহৃত তরুণী একদিন পর উদ্ধার গ্রেফতার ১

নড়িয়ার মাদক ও হাতবোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি আটক