ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৮:০৭ পিএম

রংপুরাঞ্চলে সুগন্ধি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে

রংপুরাঞ্চলে সুগন্ধি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর অঞ্চলে ছয় মাসের ব্যবধানে সুগন্ধি চিনিগুঁড়া (আতপ) চালের দাম বেড়েছে কেজিতে প্রায় ১শ’ টাকা। ফলে সাধারণ মানুষের পাত থেকে উঠে যাচ্ছে চিনিগুঁড়া চালের পোলাও। রংপুরের মাহিগঞ্জ বাজারসহ বিভিন্ন চালের বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ছয় মাস আগেও চিনিগুঁড়া আতপ চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৯০ থেকে ১শ’ টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ২শ’ থেকে ২২০ টাকা।

নগরীর মাহিগঞ্জ এলাকার চালের আড়তদার মাসুম মিয়া জানান, বিভিন্ন প্রজাতির চাল বছর খানেকর মধ্যে কেজি প্রতি দুই টাকা থেকে পাঁচ টাকা বেড়েছে কিন্তু দাম দ্বিগুণ হয়েছে চিনিগুঁড়া চালের। তিনি জানান, ইউরোপ, আমেরিকা, ইতালিসহ বিভিন্ন দেশে এ চালের চাহিদা রয়েছে।

কৃষি অফিস জানিয়েছে, আমন মৌসুমে ব্রি-৩৪ এবং বোরো মৌসুমে ব্রি-৫০ ধান থেকে চিনিগুঁড়া চাল তৈরি হয়। রংপুর অঞ্চলে গত আমন মৌসুমে ২৬ হাজার ৫৪১ হেক্টর জমিতে সুগন্ধি ধান আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড় উৎপাদন হয়েছে ২ দশমিক ৯ মেট্রিক টন। সে হিসেবে ৭৮ হাজার মেট্রিক টনের বেশি বিভিন্ন প্রজাতির সুগন্ধি চাল উৎপাদন হয়েছে।

আরও পড়ুন

এদিকে, রংপুরে বাড়তি দামে সুগন্ধি চাল বিক্রির অভিযোগে মেসার্স রংপুর চাল ঘর নামে এক প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার বিকেলে নগরীর প্রাইম হসপিটাল মোড়ে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকারের বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম ও জেলা উপ-পরিচালক মোস্তাফিজার এ অভিযান চালান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম জানান, প্রতিষ্ঠানটি কেমিক্যাল ব্যবহার করে চালের মোড়কে ছাপানো আসল দাম পরিবর্তন করে চড়া দামে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করছিল। প্রচুর চাল মজুত থাকা সত্ত্বেও তারা ক্রয় রশিদ দেখাতে পারেনি। প্রতিষ্ঠানটিকে জরিমানা করার পাশাপাশি ক্রয়ের সঠিক রশিদ দেখানোর জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরাঞ্চলে সুগন্ধি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ : শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে অপহৃত তরুণী একদিন পর উদ্ধার গ্রেফতার ১

নড়িয়ার মাদক ও হাতবোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি আটক

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে : জামায়াত আমির

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা