ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে যাত্রীদের মালামাল চুরির সময়, গ্রেফতার ৫

দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে যাত্রীদের মালামাল চুরির সময় গ্রেফতার ৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে যাত্রী ওঠানামার সময় কৃত্রিম ব্লকেডের সৃষ্টি করে যাত্রীদের মালামাল চুরির সময় জিআরপি থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে পার্বতীপুর স্টেশনে এক নং প্লাটফর্মে।

গ্রেফতারকৃতরা হলো, রংপুর মিঠাপুকুর থানার ভাংনি দক্ষিণ পাড়ার মৃত কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম(৫৯), গাইবান্ধা জেলা সদরের আদর্শ পাড়ার মৃত সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া(৪৮), কুড়িগ্রাম রাজারহাটের চাকিরপশার তালুক এলাকার রশিদ মিয়ার ছেলে লিটন রায়(৩০), একই থানার তেলিপাড়া মেকুরটারি গ্রামের কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম(৩৪) ও নড়াইল সদরের ফুলশর পশ্চিম পাড়ার মৃত কুটি মিয়ার ছেলে রুহুল আমিন(৫৯)।

আরও পড়ুন

তাদের কাছ থেকে ১৯ হাজার ৩৮০ টাকা ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে। জিআরপি থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী জানান, এ ব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় নিয়মিত মামলা হয়েছে। গতকাল রোববার আসামিদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে যাত্রীদের মালামাল চুরির সময়, গ্রেফতার ৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

সংবিধানে গণভোট না থাকলে সরকারও নেই : রংপুরে লংমার্চের সমাপনি সমাবেশে ডা: শফিকুর রহমান

নওগাঁয় বৈদ্যুতিক পোলে আটকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন : জিএম সিরাজ এমপি

সংস্কারসহ স্থায়ী নির্মাণের দাবি রংপুরের ভাইরাল কাঠের সেতু