ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৮:০২ পিএম

নড়িয়ার মাদক ও হাতবোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি আটক

নড়িয়ার মাদক ও হাতবোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ইনসান ঢালী (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
 
আজ মঙ্গলবার (৪ আগষ্ট) রাত প্রায় ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ ও মাদক উদ্ধার করা হয়।
 
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—১০০টি খালি কাগজের মোড়কে সালফার সদৃশ পদার্থ, সবুজ আতশবাজির বারুদ, লোহার বল, লোহার রড, কালো স্কচটেপ, চারটি মোবাইল ফোন, একটি কাঠের হাতলযুক্ত ছুরি, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা এবং নগদ ২ হাজার ৫০ টাকা।
 
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
 
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে। তিনি মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানান।5
 
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামতগুলোর প্রকৃতি ও ব্যবহার সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে অপহৃত তরুণী একদিন পর উদ্ধার গ্রেফতার ১

নড়িয়ার মাদক ও হাতবোমা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি আটক

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে : জামায়াত আমির

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

ছাত্রদলের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া দিলেন যুবদল নেতা নয়ন