ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৬:৪৬ পিএম

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন, ৭ কর্মদিবসে প্রতিবেদন

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন, ৭ কর্মদিবসে প্রতিবেদন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘটিত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুদ রানা। সদস্য সচিব করা হয়েছে সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুবকে।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশিদ।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে এবং প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থান উপলক্ষে ছাত্রশিবির আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

হামলার অভিযোগ ঘিরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার দুই সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির জন্য পুলিশের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন, ৭ কর্মদিবসে প্রতিবেদন

হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি পদে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদনের সুযোগ

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

সাতক্ষীরায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০