ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৯ এএম

জাতিসংঘ সফরে ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমানের বৈঠকের সুযোগ নেই

জাতিসংঘ সফরে ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমানের বৈঠকের সুযোগ নেই

জাতিসংঘ সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে আলাদা কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। পরে সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা কোনো বৈঠকের সুযোগ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটা বাইল্যাটারাল ভিজিট নয়, মাল্টিল্যাটারাল ভিজিট। এর মূল উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএন জেনারেল অ্যাসেম্বলি) অংশ নেওয়া। বাইল্যাটারাল ভিজিটের সুযোগ যখন হবে, তখন অন্যভাবে আলোচনার মাধ্যমে বিষয়গুলো এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এবং বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেটি হবে একটি বাইল্যাটারাল বৈঠক।”

আরও পড়ুন

তিনি আরও বলেন “ওই বিষয়টি আমরা পরবর্তী সময়ে বাইল্যাটারাল ভিজিটের মাধ্যমে, উপযুক্ত সময়ে এবং দুই পক্ষের সুবিধা অনুযায়ী বিবেচনা করবো। তবে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ। তাই জাতিসংঘের কার্যক্রমের বাইরে অন্য কোনো বিষয়ে বাইল্যাটারাল আলাপ-আলোচনার তেমন সুযোগ এখানে পাওয়া যাবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সফরে ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমানের বৈঠকের সুযোগ নেই

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ২ জনের মৃত্যু

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের