ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৮ এএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি থেকে দলটির নেতারা বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন, সরকার জনগণের গলায় ছুরি বসিয়েছে। যারা জনগণের গলায় ছুরি বসায়, তাদের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিশ্ববাজারে জ্বালানিসংকট রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সংকট মোকাবিলার সক্ষমতা যে বিএনপি সরকারের নেই, সেটা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন

বিএনপি সরকার এরই মধ্যে দেশের মানুষের সামনে ব্যর্থ প্রমাণিত হয়েছে মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, এই ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ আছে—এক দফা দাবি। যদি সরকার মনে করে যে বিরোধী দল বা ১১–দলীয় জোট আমাদের কী করবে, আমরা বলব ১১–দলীয় জোট কিছু করবে না, জনগণ রাস্তায় আপনাদের ধাওয়া দেবে। কারণ, জনগণের পেটে আপনারা লাথি দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাপানে আটকে আছেন শমিত সোম, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ফুটো তেলের লরি, মহাসড়কে ছড়াল তেল

মালয়েশিয়া-সিঙ্গাপুর-ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ সংসদ সদস্য

থানায় হামলা-ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি-বোমা মেরে ২৫ ভরি সোনা লুট, গুলিবিদ্ধ ২