বাস ভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন জানান, বাস মালিকদের প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে।
তিনি বলেন, ‘জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছি আমরা। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।’
আরও পড়ুনআজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার সরকার ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে জানিয়ে আহমেদ খোকন বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব বিআরটিএর কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।’
রোববার (২০ সেপ্টেম্বর) চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। গত রাত থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








