ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪০ পিএম

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মাদক দ্রব্য সেবনের দায়ে ৪ জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দন্ডপ্রাপ্ত আসামিদের ধুনট থানা থেকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবীদের আটকের পর এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সুরগ্রামের রজু মিয়ার ছেলে জোবায়ের হোসেন (২৮), পারধুনট গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলাম (২৬), উল্লাপাড়া গ্রামের জামাত আলীর ছেলে সেলিম রেজা (৩৬) ও বিলচাপড়ী গ্রামের মোজাহার আলীর ছেলে ইউসুব আলী (২১)।

এরমধ্যে আরিফুল ইসলামের বিরুদ্ধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা এবং জোবায়ের হোসেন, সেলিম রেজা ও ইউসুব আলীর বিরুদ্ধে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা করে জরিমানার আদেশ দেন। তবে দন্ডপ্রাপ্ত আসামিদের কাছ থেকে তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত চার আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা

আশ্বিনে চৈত্রীয় দাবদাহ, শিনশিনে শীতের বদলে পুড়ছে জনজীবন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বগুড়ার মোকামতলায় মহাসড়কের সেতুর মুখ বন্ধ থাকায় জলাবদ্ধতা

এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার