ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২৫ পিএম

বগুড়ার মোকামতলায় মহাসড়কের সেতুর মুখ বন্ধ থাকায় জলাবদ্ধতা

বগুড়ার মোকামতলায় মহাসড়কের সেতুর মুখ বন্ধ থাকায় জলাবদ্ধতা

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার  মোকামতলায় মহাসড়কের ডাকবাংলা সেতুর মুখ বন্ধ ও মাটি ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা ও দোকানঘর। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়েছে প্রায় চার বছর আগে। এতে রাস্তার পাশে জলবদ্ধতার কারণে প্রায় দেড়শ বিঘা জমিতে ফসল উৎপাদন করতে পারছে না স্থানীয় কৃষকরা। ঢাকা রংপুর চার লাইন মহাসড়কে নির্মাণ করা হয় বিশাল আকারে সেতু।

স্থানীয়রা জানান দেশ স্বাধীনের আগে এখানে বড় একটি সেতু ছিল। পরে সেতুটি ভেঙ্গে চার লাইন সড়কে নতুন করে সেতু নির্মাণ করা হয়। স্থানীয়ভাবে মোকামতলা বন্দরে ডাকবাংলা সেতু নামে পরিচিত। সেতুটির পশ্চিম পাশে লক্ষ্মীপুর, ভাগকোলা ,ও রামচন্দ্রপুর গ্রাম অবস্থিত। ওই তিন গ্রামের একটি ফসলি মাঠ আছে । বর্ষা মৌসুমের ওই মাঠের পানি সেতুর নিচ দিয়ে নিষ্কাশন হতো।

কিন্তু স্থানীয় কিছু অসৎ ব্যক্তি সেতুর মুখ ভরাট করেছে। সেখানে গড়ে তুলেছেন অবৈধভাবে স্থাপনা ও দোকান ঘর । যার ফলে মাঠের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে মাঠটিতে  জলবদ্ধতা ও কচুরিপানায় ভরে গেছে। এ কারণে গত চার বছর ওই মাঠে কোন ফসল উৎপাদন করতে পারছে না কৃষকরা। ভুক্তভোগী স্থানীয়দের দাবি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হোক এবং সেতুর নিচ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন

 উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান জানান। ফসলের মাঠটি জলবদ্ধতা ও কচুরিপানা মুক্ত করে ফসল উৎপাদনের ব্যবস্থা করা প্রয়োজন। বগুড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনছুর আহমেদ জানান বিষয়টি তার জানা নেই। তবে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে খোঁজখবর নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাবেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মোকামতলায় মহাসড়কের সেতুর মুখ বন্ধ থাকায় জলাবদ্ধতা

এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ

বগুড়ার শাজাহানপুরে মুড়ি কারখানার ৭০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫