ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৭ পিএম

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রদল নেতার দায়েরকৃত নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের রঞ্জু মন্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক শিপন (২৬) এবং ইউসুফ হারুন সুলতানের ছেলে ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬)।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার দিবাগত রাতে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

আরও পড়ুন

এঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শিপন ও আব্দুল্লাহ আল হারুন বাবুকে পুলিশ গ্রেফতার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলায় নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় দুইজনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ

বগুড়ার শাজাহানপুরে মুড়ি কারখানার ৭০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

তেলের দাম বাড়ায় কী ভাবছেন সাধারণ জনগণ?

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত