চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাঁজাসহ গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১৩ কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ মো. নজরুল (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত ১০টার দিকে এলাকাবাসীর দেয়া তথ্যে ভিত্তিতে সূর্যপুর মোড় এলাকায় একটি তুলার দোকানের সামনে থেকে নজরুলকে ওই গাঁজার চালানসহ গ্রেফতার করা হয়। তবে অভিযানকালে এ ঘটনায় জড়িত শনাক্ত হওয়া তুলার দোকানদার ও একজন মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
আরও পড়ুনগতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস অভিযানটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন





_medium_1789991669.jpg)
_medium_1789990640.jpg)


