ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪৩ পিএম

লোহাগড়ায় আওয়ামীলীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেফতার

লোহাগড়ায় আওয়ামীলীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ও আলোচিত আওয়ামী লীগ নেতা মোঃ লাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার  (২১ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে  পুলিশের একটি দল অভিযান চালিয়ে শালনগর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান লাবু মিয়ার নামে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। লোহাগড়া থানা মামলা নং-১৫ তারিখ১৩ নভেম্বর ২০২৪,বাদী জাহিদুল ইসলাম ঝুনু। মামলা নং- ১১ তারিখ ৯  ডিসেম্বর ২০২৪ বাদী ইয়াজুর রহমান বাবু। আলোচিত চেয়ারম্যান   দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম  জানান, নাশকতার দুটি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তার গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসন ও নেতাদের ম্যানেজ করে বহাল তবিয়তে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এই নিয়ে আলোচনা সমালোচনার পর আজ তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই মটরসে প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন যারা

মদিনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

মীনা বাজারের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

লোহাগড়ায় আওয়ামীলীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেফতার

মেসিদের মাঠে উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ