সাতক্ষীরায় এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ
এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরে 'সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে শতাধিক মানুষ অংশ নেন।
বিক্ষোভে বক্তারা বলেন, "এমপি গাজী নজরুল সাতক্ষীরা-৪ আসনকে কলঙ্কিত করেছেন। একটি মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে তার জীবন শেষ করে দিয়েছেন। আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি। তাকে এমপি পদ থেকে বহিষ্কার করে আসনটি শূন্য ঘোষণার দাবি জানাচ্ছি।
বিক্ষোভ শেষে এমপি গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুনগতকাল রোববার এমপির সরকারি বাসভবন থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মাছুম বিল্লাহ এমপি গাজী নজরুল, তার প্রথম স্ত্রী ও শ্যালক আব্দুল্লাহর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। এ ঘটনায় এমপি ও তার প্রথম স্ত্রীকে আটক করেছে পুলিশ।
এর আগে এমপির গাড়িচালক ও মরিয়মের আপন মামা আব্দুল্লাহ এমপি গাজী নজরুল ও মরিয়মের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে জামায়াত থেকে বহিষ্কার হন এমপি গাজী নজরুল ইসলাম।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1789991669.jpg)
_medium_1789990640.jpg)
_medium_1789990230.jpg)



