ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬ পিএম

সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার

সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল রোববার (২০সেপ্টেম্বর) রাতে উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ উপজেলার বারদী ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি পদে দায়িত্বপালন করেছেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ ব্যাপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যাসহ ১২টি মামলা রয়েছে। 

স্থানীয়রা জানান, নুর মোহাম্মদ এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেন। মানুষের ওপর অত্যাচার-জুলুম করতেন। ৫ আগস্টের আগে জাতীয় পার্টির সাথে যুক্ত থাকলেও তারপর স্থানীয় কৃষকদল নেতার ছত্রছায়ায় বারদী ইউনিয়ন কৃষকদলেরসহ সভাপতির পদ বাগিয়ে নেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুখ ও হাতে টেপ মোড়ানো লাশ উদ্ধার

মিয়ানমারে পাচারের সময় ৩০ লাখ টাকার ওষুধ জব্দ, আটক ৩

বলিউড ‘বেবো’ কারিনা কাপুরের জন্মদিন আজ

ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলৎকারের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেফতার