দেশজুড়ে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৫ জন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৬২ শিশু এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ শিশু।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ শিশু এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ শিশু।
আরও পড়ুনগত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ শিশু রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।
আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ শিশু। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ শিশু।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789988013.jpg)
_medium_1789987190.jpg)
_medium_1789985686.jpg)
_medium_1789983722.jpg)
_medium_1789981970.jpg)
_medium_1789979117.jpg)
_medium_1789988910.jpg)
_medium_1789977391.jpg)
_medium_1789970785.jpg)