বলিউড ‘বেবো’ কারিনা কাপুরের জন্মদিন আজ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের জন্মদিন আজ। ভক্তদের কাছে ‘বেবো’ নামে পরিচিত এই অভিনেত্রী ২১ সেপ্টেম্বর ৪৫ বছরে পা দিয়েছেন। ১৯৮০ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।
অভিনেতা রণধীর কাপুর ও অভিনেত্রী ববিতা কাপুরের ছোট মেয়ে কারিনা। বড় বোন কারিশমা কাপুরও বলিউডের পরিচিত অভিনেত্রী। আর দাদা রাজ কাপুর ছিলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা। এমন চলচ্চিত্র পরিবারে বেড়ে উঠলেও নিজের অভিনয় প্রতিভা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন কারিনা।
২০০০ সালে অভিষেক বচ্চনের বিপরীতে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরের বছর ‘কাভি খুশি কাভি গাম’-এ ‘পু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘জাব উই মেট’-এর প্রাণবন্ত ‘গীত’ চরিত্রটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।
শুধু বাণিজ্যিক সিনেমায় নয়, ভিন্নধর্মী চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন কারিনা। ‘চামেলি’, ‘ওমকারা’ ও ‘তালাশ’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন তিনি।
আরও পড়ুন
ব্যক্তিজীবনেও আলোচনায় ছিলেন কারিনা। ২০১২ সালের ১৬ অক্টোবর অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই সন্তান তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান। বিয়ে ও মাতৃত্বের পরও অভিনয় চালিয়ে গেছেন কারিনা। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করে বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন তিনি।
জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় আবারও আলোচনায় এসেছেন বলিউডের প্রিয় ‘বেবো’ কারিনা কাপুর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789985460.jpg)
_medium_1789972910.jpg)
_medium_1789916330.jpg)


_medium_1789909761.jpg)
_medium_1789989783.jpg)
_medium_1789988910.jpg)
_medium_1789977391.jpg)