চল্লিশ বছর পর মৌসুমী খুঁজে পেলেন তার প্রিয় শিক্ষক আনা’কে
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী তার ছোটবেলাল প্রিয় গৃহশিক্ষিকা আনা’তে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর অবশেষে কিছুদিন আগে খুঁজে পেলেন। মৌসুমী যখন ক্লাশ সিক্সে পড়তেন সেই সময় আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা’য় অনার্স পড়তেন। তখনই মূলত মৌসুমী ও তার ছোট বোন স্নিগ্ধা’কে পড়াতেন আনা। বিশেষত ইংরেজি পড়াতেন আনা। পাশাপাশি অন্য সাবজেক্টগুলোও দেখিয়ে দিতেন। ক্লাশ নাইন পর্যন্ত মৌসুমী পড়ার পর আর পড়া হয়ে উঠেনি। এদিকে বহুবছর যাবত স্বামী সন্তানকে নিয়ে ফ্রান্সের প্যারিসে আছেন আনা। যে কারণে পরবর্তীতে কোনো একটা সময়ে প্রিয় শিক্ষিকার কথা মনে হলেও এবং তারসঙ্গে একটু দেখা করার ইচ্ছে করলেও আনাকে আর খুঁজে পাননি মৌসুমী। তবে বিগত বেশ কয়েক বছর ধরে মৌসুমী তার এই প্রিয় শিক্ষকের কথা সংবাদ মাধ্যমে বেশ কয়েকবার বিশেষভাবে বলেছেন। অবশেষে সাংবাদিক অভি মঈনুদ্দীনের সহযোগিতায় মৌসুমীর শিক্ষক আনাকে খুঁজে পাওয়া গেলো। এরইমধ্যে আনা এবং মৌসুমীর মধ্যে কথাও হয়েছে।
মৌসুমী বলেন,‘ এতোটা বছর পর আসলে ম্যাডামের সঙ্গে কথা বলে কতোটা যে খুশী হয়েছিলাম আমি তা আসলেই আমি বুঝাতে পারবো না। ম্যাডাম তার পরিবার নিয়ে প্যারিসে ভালো আছেন। ম্যাডাম আমাদের দুই বোনের কথা বিশেষভাবে মনে রেখেছেন। সত্যি বলতে কী এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক আমার গৃহশিক্ষক ছিলেন ভাবলেই ভীষণ গর্ব হয় আমার। আমার মনে আছে আমি ও স্নিগ্ধা এবং মুক্তা-শুক্তা নামের দুই বোনও ম্যাডামের কাছে পড়তেন। আমরা একসঙ্গেই পড়তাম। ম্যাডামে আমাদের খুউব স্নেহ করতেন, আমাদের টেস্ট নিতেন। টেস্ট-এ ভালো করলে উপহারও দিতেন। একজন গৃহ শিক্ষক যে কতো ভালো হতে পারেন ম্যাডামই তার প্রকৃত উদাহরণ। আমি ম্যাডামের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ইনশাআল্লাহ কোনো একদিন অবশ্যই দেখা হবে আমাদের।’
আরও পড়ুনপ্যারিস থেকে শিক্ষক আনা বলেন,‘ মৌসুমীর কথা বহুদিন আগে মুক্তা-শুক্তার কাছে শুনেছি। এরইমধ্যে মৌসুমী আমাকে খুঁজে বের করে ফোনও করেছে। মৌসুমী এবং স্নিগ্ধা তারা দুই বোনই খুউব নম্র ভদ্র এবং মেধাবী ছিলো। তাদের কথা প্রায়ই মনেপড়ে। বহুদিন পর মৌসুমীর সঙ্গে কথা হয়ে আমার ভীষণ ভালোলেগেছে। ওদের জন্য দোয়া রইলো।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1789909761.jpg)

_medium_1789905564.jpg)

_medium_1789903992.jpg)


